স্বামীর অনুপস্থিতিতে এক গৃহবধুকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর এলাকায়। ওই গৃহ বধুর নাম রজনী প্রসাদ(২৪)।
জানা গেছে, রজনীর বাপের বাড়ি মালদার বুলবুল চন্ডী গ্রামে। গত ছয় বছর আগে দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর এলাকার বাসিন্দা সন্তোষ প্রসাদের সাথে বিয়ে হয় রজনীর। তাদের একটি পুত্র সন্তান আছে। বেশ কিছু দিন ধরেই সংসারে অশান্তি চলছিলো। গত দশ দিন আগে তার স্বামীর অনুপস্থিতিতে তার শাশুড়ি লিলা প্রসাদ ও পরিবারের অন্য সদ্যসরা মিলে তার গায়ে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে তার স্বামী তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করায় এবং বংশীহারি থানায় অভিযোগ করে। কিন্তু এবিষয়ে পুলিশ কোনো ব্যাবস্থা নেয়নি বলে খবর। টানা দশদিন মৃত্যুর সাথে লড়াই করার পর রবিবার সকালে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রজনীর মৃত্যু হয়।
এবিষয়ে রজনীর মা সিতা প্রসাদ ও বোন নিবেদিতা প্রসাদ অভিযোগ করে বলেন, রজনীর সাথে অশান্তি করত তার শ্বশুর বাড়ির লোকেরা। গত ৩০শে মার্চ তাকে মারধোর করে আগুন ধরিয়ে দেয় তারা। রবিবারে মৃত্যু হয় রজনীর। এই অন্যায়ের ন্যায় বিচারের দাবী করেছেন তারা।
এবিষয়ে মৃতার স্বামী সন্তোষ প্রসাদ তার মা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করে জানান, দশ দিন আগে তার স্ত্রীর গায়ে কেরসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় তার পরিবারের অন্যান্য সদস্যরা। সম্পত্তির লোভে এই ভাবে রজনীকে পুরিয়ে মারা হয়েছে বলে তার অভিযোগ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/G6TohXOiOyA